বরুড়ায় নতুন ইউএনও আসাদুজ্জামা রনির যোগদান, সৌজন্য সাক্ষাতে ‘স্বাধীন সংবাদ’ পত্রিকা প্রদান

মোঃ আনজার শাহ:

কুমিল্লার বরুড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আসাদুজ্জামা রনি। প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পরপরই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এ উপলক্ষে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ‘স্বাধীন সংবাদ’ পত্রিকার পক্ষ থেকে নবাগত ইউএনও জনাব আসাদুজ্জামা রনির হাতে পত্রিকাটি তুলে দেন অত্র পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আনজার শাহ।

সৌজন্য সাক্ষাতে সাংবাদিক মোঃ আনজার শাহ নবাগত ইউএনওকে বরুড়া উপজেলায় স্বাগত জানিয়ে বলেন, একটি কার্যকর ও মানবিক প্রশাসন গঠনে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, জনাব আসাদুজ্জামা রনির নেতৃত্বে বরুড়া উপজেলা উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নতুন গতি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসাদুজ্জামা রনি এ সময় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম প্রশাসনকে সঠিক পথে চলতে সহায়তা করে।

তিনি বরুড়া উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় একটি ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশের বার্তা দিয়েছে। নতুন ইউএনওর যোগদানে বরুড়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *