স্বাধীন বিনোদন ডেস্ক:
মুম্বাই থেকে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের জনপ্রিয় নোরা ফাতেহি। খবর অনুযায়ী, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িতে ধাক্কা মারে। সৌভাগ্যবশত, অভিনেত্রী বড় ধরনের কোনো আঘাত ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন। তবে এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
সম্প্রতি নোরা একজন ফুটবলারের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চার কেন্দ্রে এসেছেন। বিভিন্ন সূত্রের দাবি, নোরা এবং সেই ফুটবলারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে এবং একাধিকবার তাঁরা ডেটিং করেছেন। বিষয়টি আরও তাত্পর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নোরা ফাতেহির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে, যা দেখে অনেক ভক্তের মন ভেঙেছে বলেও বলা হচ্ছে।
সূত্রে জানা যায়, নোরা আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON)-এর একটি ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন। প্রথম নজরে বিষয়টি সাধারণ মনে হলেও, গুঞ্জন বলছে, ফুটবল ম্যাচটি নিছকই বাহানা। আসল আকর্ষণ ছিল প্রেম। নোরা যে ফুটবলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি ওই ম্যাচেও খেলেছিলেন। এমনকি দুবাই ও মরক্কোতে একাধিকবার তাঁদের সাক্ষাৎও ঘটেছে বলে খবর। তবে কে সেই রহস্যময় ফুটবলার, তা এখনও প্রকাশ করা হয়নি। নোরা এবং ফুটবলারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
মরক্কো তাদের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছে। সেই সময় গ্যালারিতে লাল পোশাকে নোরা দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আরো গুঞ্জন সৃষ্টি করেছে। নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্ট করেছেন। একটি ভিডিওতে তিনি এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে।”
এই পোস্ট এবং বিভিন্ন সাক্ষাৎকারের ভিত্তিতে ভক্তরা কৌতূহল প্রকাশ করছেন, নোরা ফাতেহির হৃদয় জুড়ে ঠিক কোন ফুটবল তারকা রয়েছেন। যদিও অভিনেত্রী এবং ফুটবলারের পরিচয় এখনও গোপন, এ মুহূর্তে সবই গুঞ্জনের আড়ালে থেকে যাচ্ছে।