মোঃ আনজার শাহ:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় একটি সেলুন দোকান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
নিহত যুবকের নাম মো. সোহেল রানা (৩০)। তিনি তলাগ্রাম খালেক সরদার বাড়ির বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে। আজ সকাল আনুমানিক ১১টার দিকে বরুড়া বাজার এলাকার একটি সেলুন দোকানের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
বরুড়া থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।