মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে এলপি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা **০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার** করা হয়েছে। এ সময় **একজন মাদক কারবারিকে গ্রেফতার** করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, **০৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে** সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ **জনাব মোঃ মহিববুল্লাহ**–এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) **মোঃ সামরুল হোসেন** সঙ্গীয় ফোর্সসহ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেনে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন।
এ সময় কুমিল্লা দিক থেকে আগত **বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০২২)** সোনারগাঁও থানাধীন পিরোজপুর সাকিনস্থ কনকটের সামনে বরইতলা নামক স্থানে চেকপোস্টে পৌঁছালে পুলিশ বাসটি থামানোর সংকেত দেয়। বাস থামানোর পর এক ব্যক্তি **লাল রঙের PADMA LPG-এর ১২ কেজি গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে দ্রুত বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করে**।
পুলিশের সন্দেহ হলে এসআই সামরুল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার পরিচয় প্রকাশ করে—
**নাম:** মাছুম (২০)
**পিতা:** মৃত শাহিন
**মাতা:** ফাহিমা
**ঠিকানা:** গ্রাম-বুগলী, ওয়ার্ড নং-০৩, ইউপি-মিরপুর
**থানা:** বাহুবল
**জেলা:** হবিগঞ্জ
পরে উপস্থিত সাক্ষীদের সামনে **গ্যাস সিলিন্ডারটি খুলে বিশেষ প্রক্রিয়ায় ভেতরে লুকানো ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়**। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে **সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে** এবং তাকে **অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ** করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, **মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে** এবং যেকোনো মূল্যে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।