ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফতেপুর ইউনিয়ন পরিষদে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ খ্রিষ্টাব্দকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আরডিবি কর্মকর্তা ও ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রকৌশলী মোঃ সাইফু ইসলাম।

সভায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের নির্দেশনা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা ভোটারদের সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত উদ্বুদ্ধকরণ সভায় ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *