শফিকুর রহমান:
সাংবাদিক ও সংগঠক সুলতান মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জবাসীর ভোগান্তি দূরীকরণে ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত, অপ-সাংবাদিকতা ও দালাল রোধে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
৮ ডিসেম্বর সকাল ১১.৩০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরকে সংগঠন ও পত্রিকার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শহিদুর রহমান চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি; কামাল প্রধান, ঢাকা বিভাগীয় সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি; সাংবাদিক শফিকুর রহমান; সম্পাদক, সময়েরচিন্তা টিভি ও সেক্রেটারি, সিদ্দিরগঞ্জ থানা – বাংলাদেশ রাইটস অ্যান্ড পিউর ডেভেলপমেন্ট সোসাইটি; বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যাণ ফাউন্ডেশন।
স্মারকলিপি হুবহুব ধরলে এ রকম ছিল:
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, নারায়ণগঞ্জবাসীর ভোগান্তি দূরীকরণে নিম্নোক্ত বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো—
১) নারায়ণগঞ্জ শহরে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করতে হবে।
২) যানজট নিরসনে অবৈধ স্টল অপসারণ করতে হবে।
৩) রাস্তা পারাপারের জন্য রাস্তায় জেব্রা ক্রসিং দিতে হবে।
৪) রাস্তার উপর গড়ে ওঠা দোকান বন্ধ করতে হবে; বেড়ি, গাড়ি ও চাকার উপর দোকান বসিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে যারা যানজট সৃষ্টি করে তাদের প্রতিরোধ করতে হবে।
৫) অবৈধ গাড়ি বন্ধ করার জন্য লাইসেন্স, ফিটনেস ইত্যাদি সঠিকভাবে চেক করতে হবে।
৬) পরিবেশ রক্ষার্থে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।
৭) শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় ব্যবস্থা নিতে হবে।
৮) অপ-সাংবাদিকতা ও দালাল প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে।
৯) স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ক্লিনিকের পরিবেশ রক্ষা করতে হবে।
১০) ফুটওভার ব্রিজের উপর অবৈধ দোকান অপসারণ করতে হবে।
১১) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং ব্যবস্থা শুরু করতে হবে।
১২) রেস্টুরেন্টের চুলা-চাক্কা সামনে থেকে অপসারণ করে ভিতরে বসানোর ব্যবস্থা করতে হবে।
১৩) নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা ও মার্কেটের পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১৪) অটো ও সিএনজির ভাড়া নির্ধারিত করতে হবে।
১৫) পরিবেশ রক্ষায় বিভিন্ন কল-কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
উপরোক্ত কাজগুলি করলে গ্রীন-ক্লিন ও স্মার্ট নারায়ণগঞ্জ গড়ে উঠবে বলে জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক সুলতান মাহমুদ। তিনি আরও জানান— এগুলি সফলভাবে করলে ডিসি রায়হান কবিরকে নারায়ণগঞ্জবাসী আজীবন মনে রাখবে।