সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ ও সীমান্ত ব্যাংকের যৌথ উদ্যোগে ৫০০ শীতবস্ত্র বিতরণ

আবদুল আজিজ:

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিটিসিএন্ডসি ও সীমান্ত ব্যাংক পিএলসি এর যৌথ উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান। পি এস সি পি‌ পি জি।
কর্নেল আব্দুল্লাহ আল জাহিদ পি এস সি,
মেজর দেওয়ান মাহমুদ এয়ার চৌধুরী
এস জি পি বি জি ও এম।
আরো উপস্থিত ছিলেন
সাতকানিয়া শাখার সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপক ফজলুল হক চৌধুরী।

বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিএসসি পিপিজি বলেন, আমরা সকলেই এই বাংলাদেশের মানুষ। আমরা একে অপরের পাশে থাকতে চাই। আমাদের প্রয়োজনে আপনারা থাকবেন আর আপনাদের প্রয়োজনে আমরা পাশে থাকব। আপনাদের সন্তান ও আত্মীয়-স্বজনরাই আমাদের বাহিনীতে চাকুরি করেন। ছোট্ট একটা দেশের মানুষ হিসেবে আমাদের মাঝে যেন কোনো ভেদাভেদ না থাকে।
আমরা যেন একে অপরের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *