লিজা, স্টাফ রিপোর্টার:
১৯ জানুয়ারি, সোমবার—বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদের সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে এক সভা বিকাল ৪টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটির সভাপতি হিসেবে, এবং লায়ন মোঃ আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া ও ফৌজি হাসান খান রিকু।
নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রতি আহবান জানান, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় এবং ১৪ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার জন্য।
উল্লেখ্য, ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৪-১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়েছিল। গত বছরের নভেম্বর মাসে সংগঠনের ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।
আগামী ১-৭ মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদযাপনের আগে বাকি ৭টি বিভাগের সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে সকল শাখার সভাপতি ও সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।