বোয়ালখালী প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শনিবার, ১৭ জানুয়ারি সকাল ৮টায় উপজেলা পরিষদ গেইট থেকে ক্লাবের সদস্যরা দোয়া-মোনাজাতের মাধ্যমে কসকবাজার অভিমুখে যাত্রা শুরু করেন।

দুই দিনব্যাপী এই আয়োজনে দুপুরে ডুলাজাহারা পার্কে দুপুরের লাঞ্চ বিরতি দিয়ে আশপাশের নান্দনিক পর্যটন স্পট ঘুরে দেখেন সাংবাদিকরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভ্রমণ শেষে দুপুর দুইটায় পুনরায় গাড়ি কসকবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন রাতে একই স্থানে ফিরে আসেন প্রেসক্লাবের সদস্যরা।

ভ্রমণে অংশ নেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।

সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও মানসিক সতেজতা বৃদ্ধিতে এ ধরনের ভ্রমণের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সৃজনশীলতা ও নতুন উদ্যমে কাজের অনুপ্রেরণা জোগায় এ ধরনের আয়োজন।

ভ্রমণের দিন রাত ১১টায় পুরস্কার বিতরণ উৎসবমুখর হয়। দিনটি ছিল আনন্দ, সৌহার্দ্য ও মিলনমেলার এক অনন্য স্মৃতি, যা দীর্ঘদিন অংশগ্রহণকারীদের হৃদয়ে গেঁথে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *