থানায় অভিযোগ, ওসি নীরব! পুলিশের কাজ কি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ?

সাদিয়া জাহান:

জাতীর বিবেক সাংবাদিকের উপর হামলার ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। ওসি ভোলাহাট কি নিঃশব্দে বসে আছেন, নাকি ঘটনার প্রতি অচেতন?

স্থানীয়রা অভিযোগ করেছেন, আইন অনুযায়ী এজাহার গ্রহণের পরও কয়েক দিন পেরিয়েছে, তবুও কোনো আসামি গ্রেপ্তার হয়নি, তদন্তের অগ্রগতি নেই। পুলিশের রহস্যজনক নীরবতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে।

আইন বিশেষজ্ঞরা বলেন, এজাহার গ্রহণের সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা পুলিশের সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা। যদি এ দায়িত্বে ইচ্ছাকৃত গাফিলতি বা অবহেলা হয়, তা নিজেই শাস্তিযোগ্য অপরাধ।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং পুলিশের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। অন্যথায় তারা উর্ধ্বতন প্রশাসন, পুলিশ সদর দপ্তর ও মানবাধিকার সংস্থার দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এখন প্রশ্ন একটাই—পুলিশ কি জনগণের ন্যায্য প্রশ্নের জবাব দেবে, নাকি নীরবতাকেই ঢাল বানিয়ে দায়িত্ব এড়াবে? আইন কি বাস্তবেই কার্যকর হবে, নাকি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে—সেই দিকে তাকিয়ে রয়েছে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *