চকরিয়ায় পীরে কামেল হাফেজ আব্দুল হাই ও মাওলানা আব্দুর রশিদের কবর জিয়ারত করলেন আব্দুল্লাহ আল ফারুক

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

খুটাখালীর পীরে কামেল হাফেজ মাওলানা আব্দুল হাই (রহ.) এবং ডুলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীরে কামেল মাওলানা আব্দুর রশিদ (রহ.)–এর কবর জিয়ারত করেছেন চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাটাখালী হেফজখানা সংলগ্ন কবরস্থানে পীরে কামেল মাওলানা আব্দুর রশিদ (রহ.)–এর কবর জিয়ারত করেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টায় খুটাখালীতে পীরে কামেল হাফেজ মাওলানা আব্দুল হাই (রহ.)–এর কবর জিয়ারত করেন। এ সময় মরহুম দুই আলেমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সাঈদ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম এবং সাবেক নায়েবে আমীর মাস্টার মোহাম্মদ মুছা।

এছাড়াও উপস্থিত ছিলেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, রমজান আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *