বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

ঈদগাহ উপজেলা প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল জাহান চৌধুরীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২৯ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনীর একটি দল।

গতকাল আওয়ামী লীগের এই নেতাকে ঈদগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হেনা এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোক্তার আহমদের সাথে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা যায়। সেই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সরাসরি বিএনপির পক্ষ নেওয়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকায় গুঞ্জন ছিল, আওয়ামী লীগের এই নেতা জামায়াতের পক্ষে নির্বাচনী মাঠে নামবেন; কারণ তার ভাই জামায়াতের একজন নেতা ছিলেন এবং ঈদগাঁও উপজেলায় জামায়াতের প্রথম ‘শহীদ’ হিসেবে পরিচিত। সোহেল জাহান চৌধুরীর গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা এই গ্রেফতারে ক্ষুব্ধ হলেও জামায়াত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল জাহান চৌধুরী জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে বাধা প্রদান এবং হত্যা মামলার আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *