মো. আনজার শাহ:
রাজধানীতে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নবগঠিত নির্বাহী কমিটির (Executive Committee) অভিষেক অনুষ্ঠানে ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আল কারিম লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমএফ-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন। নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ দেশের টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্বনামধন্য সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমে ডিজিটাল রূপান্তর আরও বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল যুগে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসার ঘটানোই এই সংগঠনের প্রধান লক্ষ্য।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ডা. তৃণা ইসলাম আগামী দুই বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি, ডিজিটাল সাংবাদিকতায় মানোন্নয়ন এবং পেশাদারিত্বের নৈতিকতা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত উপদেষ্টা পরিষদে রয়েছেন:
-
মাহমুদ হাসান (হেড অব নিউজ, গ্রিন টেলিভিশন)
-
পলাশ মাহমুদ (সম্পাদক, এশিয়া পোস্ট)
-
উদয় হাকিম (সম্পাদক, ঢাকা বিজনেস)
-
মো. কামরুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট)
-
মো. সায়েম ফারুকী (সম্পাদক ও প্রকাশক, রূপালী বাংলাদেশ)
-
পলাশ মল্লিক (সম্পাদক, সময়ের কণ্ঠস্বর)
-
মাইনুল হাসান সোহেল (সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব ও সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি)
-
মোহাম্মদ মনিরুল ইসলাম মনি (সিএমও, মার্কেটিং বিভাগ, একুশে টেলিভিশন)
-
মিজানুর রহমান সোহেল (অনলাইন এডিটর, কালবেলা)
-
মাসউদ বিন আব্দুর রাজ্জাক (নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ, দীপ্ত টিভি)
-
মঈন বকুল (লিড ডিজিটাল আউটপুট, স্টার নিউজ)
-
বদরুল আলম নাবিল (এক্সিকিউটিভ এডিটর, বাংলাভিশন ডিজিটাল/অনলাইন)
-
নুরুল ইসলাম (অনলাইন ইনচার্জ, দৈনিক ইনকিলাব)
-
কাজী আওলাদ হোসেন (সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ ডটকম)
-
জাকারিয়া হোসেন জয় (সিনিয়র ম্যানেজার, একুশে টেলিভিশন)
উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরা আশা প্রকাশ করেন যে, ডিজিটাল মিডিয়া ফোরাম দেশের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সংগঠনটির সাফল্য কামনা করেন এবং ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।