ইমাম
ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ প্রচারণায় নেতৃত্ব দেন বিএনপির সাবেক ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর সিদ্দিকী।
প্রচারণাকালে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নেতাকর্মীরা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় এলাকার উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এ প্রচারণায় ১০ নং ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে