মো. হাসান আলী:
রবিবার বিকাল ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী, সন্ধানপুর ও সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান।
পরিদর্শনকালে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় সাধারণ ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়।