সেনাবাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান

মোহাম্মদ হোসেন সুমন

০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলাধীন খুরুলিয়া ইউনিয়নের হিন্দু পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল হক বাপ্পী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ৪৯৫ পিস ইয়াবা, ২ লিটার দেশীয় মদ, ৮ টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩ টি মোবাইল, নগদ ১,৭৯,৯৪৪ টাকাসহ নুরুল হক বাপ্পী, মোঃ হোসেন আরমান এবং মোঃ আলম হোসেন নামক তিনজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য দ্রব্যাদি কক্সবাজার সদর থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *