ঠিক আছে—**লেখা একই রেখে শুধু বানান ও ভাষাগত ভুল সংশোধন করা হলো**। নিচে সংশোধিত সংস্করণ 👇
—
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাটের ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি (বুধবার) ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. সাইকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ শিকদার।
প্রধান বক্তা শেখ হাফিজুর রহমান তার বক্তব্যের এক পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যানকে বিএনপিতে যোগদানের আহ্বান জানালে তিনি সে আহ্বানে সম্মতি জানান এবং কপিল কৃষ্ণ মণ্ডল, শেখ হাফিজুর রহমান ও মোঃ হারুন আল রশীদের হাতে ধানের শীষের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ সময় এস. এম. সাইকুল আলম তার কর্মী-সমর্থক ও ইউনিয়নবাসীকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানালে উপস্থিত সকলে মুহুর্মুহু স্লোগান ও করতালির মাধ্যমে স্বাগত জানান।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।