মোশাররফ হোসেন চৌধুরী কুমারের মৃত্যুতে সাংবাদিক পরিবারের গভীর শোক

স্টাফ রিপোর্টার:

এমপি মোস্তাক আহমদের সন্তান, লন্ডনপ্রবাসী তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দৈনিক সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোশাররফ হোসেন চৌধুরী কুমার-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক পরিবার।

বাংলাদেশ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক কামরুল ইসলাম। শোকবার্তায় তিনি বলেন, মোশাররফ হোসেন চৌধুরী কুমারের মৃত্যুতে লোহাগাড়া উপজেলার সাংবাদিক সমাজ, যুবসমাজ এবং লোহাগাড়া-সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, মোশাররফ হোসেন চৌধুরী কুমার ছিলেন যুবসমাজের জন্য এক অনন্য আদর্শ। দল-মত নির্বিশেষে লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় তিনি সিক্ত ছিলেন। প্রতি বছর লন্ডন থেকে দেশে এসে তিনি নিজ এলাকায় শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত রাখতেন। লোহাগাড়া উপজেলায় স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কামরুল ইসলাম বলেন, “আমি বাংলাদেশ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।”

শোক প্রকাশকালে তিনি আরও বলেন, মোশাররফ হোসেন চৌধুরী কুমার ছিলেন একজন আদর্শবান, ধর্মপ্রাণ মুসলিম। আমার দেখা মতে, তিনি কখনো এক ওয়াক্ত নামাজও কাজা করেননি। বহু সভা-সমাবেশে তাঁর সঙ্গে থাকার অভিজ্ঞতা থেকে দেখেছি, আজানের সঙ্গে সঙ্গেই তিনি বক্তব্য বন্ধ করে নামাজ আদায় করতেন।

তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা ছিল। তাঁর কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায়নি। লন্ডনে অবস্থান করলেও লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নের মানুষের খোঁজখবর নিয়মিত রাখতেন।

কামরুল ইসলাম আরও বলেন, “আমরা যারা তাঁর সঙ্গে কাজ করেছি, তিনি আমাদের সবসময় ভালো কাজের জন্য উৎসাহ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিতেন। তাঁকে হারিয়ে আজ সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *