মোল্লাহাটে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

মোল্লাহাটে বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৭ ফেব্রুয়ারি, খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ শিকদার।

অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, যুবদল নেতা বিএম মোস্তাফিজ রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, ১ নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মিসবাহ উদ্দিন, উপজেলা ১ নং উদয়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলিম শিকদার, এবং ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *