মোহাম্মদ হোসেন হ্যাপী:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২:৪৫ মিনিটে অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রিজ-এর নিচে শীতলক্ষ্যা নদী সংলগ্ন বালুমাঠে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. অপূর্ব (২৪), সাং- উত্তর আজিবপুর (আওয়াল বন), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
২. মোঃ আক্তার হোসেন (৩৭), সাং- পাইনাদী মিজমিজি, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৩. মোঃ হাবিব মিয়া (৩০), সাং- মানিকদি, ইউপি: দুলালপুর, থানা: শিবপুর, জেলা: নরসিংদী।
৪. আঃ আউয়াল (৩৫), সাং- নাতিরাবাদ, আবাসিক এলাকা সুলতান মাহমুদপুর, থানা: হবিগঞ্জ সদর, জেলা: হবিগঞ্জ।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
* ১টি লোহার তৈরি চাইনিজ কুড়াল
* ১টি লোহার তৈরি সাবল
* ১টি সাদা রঙের এসএস পাইপ
* ১টি লোহার তৈরি চাপাতি
* অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।