সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানার (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের জিরো টলারেন্স অভিযানে এক সপ্তাহের মধ্যে ৮৪ আসামি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
তথ্য সূত্রে জানা গেছে, ওসি মোহাম্মদ আব্দুল বারিকের চৌকস নেতৃত্বে সিদ্দিরগঞ্জ থানা পুলিশ অতীতের সব রেকর্ড ভেঙে দ্রুত গতিতে কাজ করে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখছে। বিশেষ বিশ্লেষণে দেখা গেছে, ওসি মোহাম্মদ আব্দুল বারিক সিদ্দিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে অন্যান্য নারায়ণগঞ্জের থানার তুলনায় সর্বোচ্চ সংখ্যক আসামি গ্রেফতার করা হচ্ছে।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, “আমি সবসময় আমার পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক। আমার উর্ধ্বতন এসপি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্যারের দিকনির্দেশনা অনুযায়ী এবং আমার সহকর্মী প্রতিটি পুলিশ সদস্যের সর্বোচ্চ প্রচেষ্টায় সিদ্দিরগঞ্জ থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। যার কারণে মাদকসহ অন্যান্য অপরাধের কোনও অপরাধী লুকিয়ে থাকতে পারছে না। আমরা প্রতিদিন বিশেষ অভিযানে আসামি গ্রেফতার করছি। আমি যতদিন এই থানায় থাকব, সততা ও আন্তরিকতার সাথে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এভাবেই কাজ চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”