আব্দুর রশিদ:
গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৬ মার্চ ২০২৬) শ্যামনগর সদরে অবস্থিত এসকে চক্ষু হাসপাতালের সভাঘরে এক ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিটির নেতা মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন (জিএসএ) শ্যামনগর উপজেলা নেতা মো. মাহফুজ আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মো. আলফাত হোসেন। এছাড়া জেলা কমিটির অন্যতম নেতা মামুনুর রহমান এবং শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ইব্রাহিম খলিল, আহাদ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন শ্যামনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।