ঢাকা বিভাগ বক্সিং ক্লাব সমিতির উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিভাগ বক্সিং ক্লাব সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ১নং উপদেষ্টা (মন্ত্রীর পদ মর্যাদায়), সাবেক মেয়র ও মন্ত্রী জননেতা মির্জা আব্বাস এর রোগমুক্তি কামনা এবং সদ্য প্রয়াত বক্সিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্ণেল এম এ লতিফ খান (অবঃ) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৩টায় বক্সিং ফেডারেশনের কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্সিং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রয়াত এম এ লতিফ খানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করা হয়। উপস্থিত অতিথিরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

আয়োজকরা জানান, এই ধরনের দোয়া মাহফিলের মাধ্যমে প্রয়াত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানো এবং অসুস্থদের সুস্থতার জন্য প্রার্থনা করা একটি মানবিক ও সামাজিক দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *