মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে একাধিক টিম অংশগ্রহণ করে।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) ফরিদ হোসেন, এসআই (নিঃ) মহিউদ্দিন ভুঁইয়া, এসআই (নিঃ) সুজন বড়ুয়া, এসআই (নিঃ) নাছির আহাম্মদ, এসআই (নিঃ) তাপস দাশ, এএসআই (নিঃ) গোলাম মোস্তাফা, এএসআই (নিঃ) দেবু মজুমদার, এএসআই (নিঃ) জসিম উদ্দিন, এএসআই (নিঃ) রুপম চন্দ্র কর, এএসআই (নিঃ) হুমক্রী মুরংসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক পৃথক অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জন, সিআর মামলার ৭ জন, জিআর মামলার ৪ জন এবং ৩৪ ধারার ১ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।