সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 মোহাম্মদ হোসেন হ্যাপী:  নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মো: মহীববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ২২/০৪/২০২৬ খ্রিঃ রাত ২১.৩৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর সাকিনস্থ মেম্বার গলির পার্শ্বে ফজলুলের বাড়ীর সামনে মাঠে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার নাম-ঠিকানাঃ ১। মোঃ রাসেল (২৮), পিতা- শফিক হাওলাদার মোঃ কাশেম, সাং- চরঘুটি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমানঃ হিরাঝিল (বিন্ধন বিল্ডিং), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান)-কে তার হেফাজত হতে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট। যার ওজন ০১ (এক) গ্রাম, যাহার বাজার মূল্য অনুমান (১০X৩০০)=৩,০০০/- (তিন হাজার) টাকা আলামত সহ ০১ জনকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *