মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
চকরিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন হাফেজখানার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেন। এতে বিশেষ অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ শিবলী নোমান, হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম খোকন, হাফেজ মোহাম্মদ মামুনুর রশীদ ও হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ।
এছাড়াও সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদুল আলম এবং সংবাদকর্মী মোহাম্মদ শাহারিয়ার মাহমুদ রিয়াদ, প্রতিনিধি—বাংলাদেশের আলো পত্রিকা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিযোগিতায় উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় চকরিয়ার বিভিন্ন হাফেজখানার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধর্মীয় শিক্ষা প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।