স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়ায় রাজনীতির অঙ্গনে যিনি পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও বিনয়ের প্রতীক সেই সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সহসভাপতি মিয়াজী সেলিমের জন্মদিনে তাকে ঘিরে উৎসবের আমেজ। তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে নানা শুভেচ্ছাবার্তা।
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মিয়াজী সেলিমকে স্থানীয় নেতাকর্মীরা শ্রদ্ধাভরে অভিহিত করেন একজন দায়িত্বশীল, বিনয়ী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক কর্মী হিসেবে। তরুণদের সঙ্গে তাঁর গভীর সম্পৃক্ততা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয় পর্যায়ে এক পরিচিত ও বিশ্বস্ত মুখ হয়ে উঠেছেন।
শুভেচ্ছাবার্তায় তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বরুড়ার অভিভাবক জনাব জাকারিয়া তাহের সুমনের বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে তাঁর আগামী দিনের পথচলার সাফল্য কামনা করা হয়েছে। শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, রাজনীতিতে সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই একজন কর্মীর সবচেয়ে বড় শক্তি। মিয়াজী সেলিমের রাজনৈতিক পথচলায় এসব গুণ আরও বিকশিত হোক এবং তিনি বরুড়ার মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে পারেন এটাই তাঁদের প্রত্যাশা।
জন্মদিন উপলক্ষে মিয়াজী সেলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত, সুখ-সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন। একই সঙ্গে বরুড়াবাসীর উন্নয়ন, কল্যাণ ও সার্বিক দায়িত্ব পালনে তাঁকে আরও বেশি তৌফিক দানের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়েছে।
আগামীর পথচলা হোক আলোকিত
শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়, সেলিম মিয়াজীর আগামী দিনের পথচলা হোক আরও আলোকিত, জনকল্যাণমুখী ও সাফল্যমণ্ডিত। মানুষের পাশে থেকে বরুড়ার উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর ভূমিকা আরও বিস্তৃত হোক জন্মদিনে এটাই প্রত্যাশা।
শুভ জন্মদিন, মিয়াজী সেলিম। শুভ হোক আপনার আগামীর পথচলা।