ওসি আফতাবের নেতৃত্বে কোতোয়ালী থানার বিশেষ অভিযান, সাজাপ্রাপ্তসহ ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাবের নেতৃত্বে পৃথক পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি চট্টগ্রাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি চট্টগ্রাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং এসি কোতোয়ালী জোন, সিএমপি চট্টগ্রাম মহোদয়ের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাবের নেতৃত্বে এএসআই মোঃ সোহেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

অদ্য ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে—

১) চকবাজার মামলা নং-২৪(২)২৪, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামী রায়হান উদ্দিন ইমন (২৪), পিতা মোঃ লিটন, মাতা মৃত রোকসানা বেগম, সাং ফিরিঙ্গী বাজার, মান্নান ডাক্তারের গলি, থানা কোতোয়ালী, জেলা চট্টগ্রাম—

এবং

২) অর্থ ঋণ জারি মামলা নং-০১/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জহিরুল আলম, পিতা আহমেদ হোসাইন, সাং ২২১ মতিন বিল্ডিং, নিচতলা, ০২ নং গলি, নন্দনকানন, থানা কোতোয়ালী, জেলা চট্টগ্রাম—

কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *