মো. আরাফাত হোসেন (বনি):
সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি।
গত ২৮ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ আনুষ্ঠানিকভাবে এই ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ এবং অনুষ্ঠানের উদ্বোধক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহমদ রেহানা ইয়াসমিন ডলির হাতে এই বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।
দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মুনাওয়ার মইনুল। পুরস্কারপ্রাপ্ত রেহানা ইয়াসমিন ডলি নিজেও অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক, বুদ্ধিজীবী ও গুণীজনরা অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন।
সম্মাননা গ্রহণের পর রেহানা ইয়াসমিন ডলি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “স্বীকৃতি মানুষের মনোবল বৃদ্ধি করে। আমি যেন নিঃস্বার্থভাবে সমাজ ও মানুষের মঙ্গলে কাজ করে যেতে পারি, সেজন্য সকলের দোয়া প্রার্থী।” দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি তাঁর এই অর্জনকে দেশবাসীর কল্যাণে উৎসর্গ করেন। বিভিন্ন স্তরের মানুষ তাঁর এই প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন।