মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর “খ” জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে এস.আই (নিঃ) এস.এম. আব্দুল আজিজসহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ মে ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০১.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার এন্ড ডোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক কারবারিকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করতে সক্ষম হন।
আটককৃত আসামির হেফাজত থেকে প্লাস্টিকের বস্তায় সর্বমোট ৩০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা।
আটককৃত আসামি মোঃ নাহিদ মিয়া (২৫), পিতা- মৃত ফরিদ মিয়া, মাতা- চম্পা বেগম, সাং- পশ্চিম বালিয়াডাঙ্গা, মুলদাইড় কুহাডাঙ্গা, পোঃ- ডৌয়াতলা, থানা ও জেলা- নড়াইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।