মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে কক্সবাজারে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) কক্সবাজার পৌরসভার সামনে বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা এনসিপি আহ্বায়ক অধ্যাপক আকতারুল আলম, সদস্য সচিব ওমর ফারুক, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
এসময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গণমিছিল পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে সমাপ্ত হয়।