মোহাম্মদ হোসেন হ্যাপী:
শনিবার নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির এবং কর্মঠ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ, বিজিবি, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ বাহিনীর ২০০ অফিসার-ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার বিহারী ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে ১১ জনকে আটক করা হয়। এই ১১ জনের মধ্যে ০৬ (ছয়) জনের কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এরা হলেনঃ
১। নাজিম (২৮), পিতা- আবুল কাশেম, সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
২। সাগর (২৮), পিতা- মো. বশির, সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প পকেট গেইট, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৩। ইমন মিয়া (২৭), পিতা- গোলাপ মিয়া, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প চেয়ারম্যান অফিস, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৪। রাহাত মিয়া (২০), পিতা- নাদিম মিয়া, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প চেয়ারম্যান অফিস, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৫। রাসেল মিয়া (২৭), পিতা- মৃত চুন্নু মিয়া, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প রেলগেইট, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৬। বাবুল মিয়া (৩২), পিতা- মো. আলী হোসেন, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প ২নং বালুরমাঠ, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
বাকি ০৫ (পাঁচ) জনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এরা হলেনঃ
১। ফয়সাল মিয়া (২৬), পিতা- মিজানুর রহমান, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
২। জীবন (২৪), পিতা- কামাল মিয়া, সাং- আদমজীনগর নতুন বাজার, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৩। মো. ওয়াহিদ মিয়া (২৬), পিতা- মো. আলমগীর হোসেন, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প ২নং বালুরমাঠ, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৪। মো. ফারুক মিয়া (৩৮), পিতা- মো. আনোয়ার ভূঁইয়া, সাং- বাংলা বাজার, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমান সাং- আইলপাড়া সাত ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ;
৫। মো. বাবু (২৮), পিতা- মো. নুর ইসলাম, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প ২নং বালুরমাঠ, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
মাদকসেবী, মাদক কারবারি, কিশোর গ্যাং, দুষ্কৃতিকারী, ছিনতাইকারীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।