মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২৬ খ্রিঃ বিকেল ৫:৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন নানাখী সাকিনস্থ গ্রামীণ ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ ইজ্জত আলী (৫৪), পিতাঃ মোঃ সফর আলী, মাতাঃ মৃত জরিনা বেগম, সং- নানাখী পশ্চিম পাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-এর হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।