সংগীতশিল্পী মমতাজ রহমান লাবনীর জন্মদিন

স্বাধীন সংবাদ বিনোদন: 

তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী মমতাজ রহমান লাবনী। নিজের কোকিলকণ্ঠী গায়কী দিয়ে হাজারো দর্শকের মন জয় করেছেন। আজ তার জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “জন্মদিন প্রতিটি মানুষের জীবনে বিশেষ একটি দিন। দিনটি নিজের মতো করেই কাটাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হয়।”

এছাড়া আগামী ঈদে দর্শকদের জন্য নতুন গান উপহার দেবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *