ফুল মিয়া নামে যুবক ৬ কেজি গাঁজাসহ আটক

মনজুরুল ইসলাম:

নান্দাইল মডেল থানাধীন নান্দাইল মধ্য বাজার হাসপাতাল রোডস্থ জনৈক মোঃ নবী হোসেনের ইলেকট্রিক দোকানের সামনে পশ্চিম পাশে রাস্তার উপর ০৯/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, সময়: ১৮:২০ ঘটিকায় আসামি মোঃ ফুল মিয়া (৩৮), পিতা- মোঃ ফরিদ মিয়া, মাতা- মোছাঃ আছিয়া বেগম ওরফে বানু, বর্তমান সাং- বুড্ডা দক্ষিণপাড়া (সামছু সর্দারের মার্কেট সংলগ্ন), ওয়ার্ড নং- ০৬, ইউপি- নোয়াগাঁও, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং স্থায়ী সাং- পশ্চিম মেড্ডা নোয়াপাড়া, ওয়ার্ড নং- ০১, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলে করে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর পলিথিনের ওপর স্কচটেপ দ্বারা মোড়ানো গাঁজার ০৩টি পোটলা উদ্ধার করা হয়, যার মোট ওজন ০৬ (ছয়) কেজি।

এ সময় চাবিসহ একটি নীল রঙের APACHE RTR 160 CC মোটরসাইকেল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের একটি টিম তাকে আটক করে।

পরবর্তীতে উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) এবং একই আইনের ৩৮ ধারায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *