নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ডাকাত দলের প্রধানসহ ৩ ডাকাত গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসআই (নিঃ) লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন ধামগড় ইস্পাহানি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডাকাত দলের প্রধানসহ মোট ০৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১। নুর আলম ওরফে ভল্লুক (৪২), পিতা- মৃত শামছুল হক ওরফে সামু মিয়া, মাতা- রেনু বেগম, সাং- সোনাচড়া, ডাকঘর- ১নং ঢাকেশ্বরী বাজার;
২। মোঃ ইয়াছিন (৩৩), পিতা- মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন, মাতা- রাবেয়া বেগম, সাং- ফুলহর, ওয়ার্ড নং-২৭;
৩। মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা- মোঃ আলা উদ্দিন, মাতা- রহিমা খাতুন, সাং- উত্তর লক্ষনখোলা, ওয়ার্ড নং-২৫, বন্দর থানা, জেলা নারায়ণগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা নং-১৯, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫; ধারা 395/397 দণ্ডবিধি (The Penal Code, 1860) অনুযায়ী মামলা রুজু রয়েছে। তাদেরকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত দলের প্রধান নুর আলম ওরফে ভল্লুক (৪২)-এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *