স্টাফ রিপোর্টার:
পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১১ মে বান্দরবানের একটি জাফরান হোটেলে জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা সভাপতি আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জি এম মাহফুজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক লিটন, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আলী, দৈনিক সংগ্রাম পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ ওবায়দুল হক এবং উন্মোচন টেলিভিশন ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ।
এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন টিভির বান্দরবান প্রতিনিধি মোঃ নুর হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক তানজিম ছিদ্দিকী, সালেহ আহমেদ, মোঃ ইব্রাহীম, সাংবাদিক দীপংকর, অসীমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।