সাতকানিয়ায় মাদক ও টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার করেছে থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকাসহ আব্দুল গফুর (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত আব্দুল গফুর সাতকানিয়া পৌরসভার ০২নং ওয়ার্ডের সামিয়ার পাড়ার (৩নং গলি) মৃত আব্দুল মজিদ ও মৃত সিরাজ খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (১৬ মে, ২০২৬) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় সাতকানিয়া পৌরসভার ০১নং ওয়ার্ডের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার সময় স্থানীয় জনসাধারণ আব্দুল গফুরকে আটকে রাখে। পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশকে খবর দিলে এসআই (নিঃ) মোঃ সুজাউদ্দৌলার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫,০০০ টাকা জব্দ করা হয়।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় এসআই মোঃ সুজাউদ্দৌলা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১১, তারিখ: ১৬ মে, ২০২৬ ইং)। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *