ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম আবুল কালাম (৪০), পিতা-মৃত নাজির হোসেন, সাং-কালিরছড়া, শিয়াপাড়া, ০৫নং ওয়ার্ড, ঈদগাঁও ইউনিয়ন, থানা-ঈদগাঁও।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক বন মামলা নং-২৬/১৫ (সদর) এর রায়ে ১০,০০০ (দশ হাজার) টাকা ক্ষতিপূরণ, ০১ (এক) বছর ০৬ (ছয়) মাস সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা/অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নিম্নোক্ত আরও ০২টি বন মামলার পরোয়ানাভুক্ত আসামি। যথা—
১। বন-০২/২২, ঈদগাঁও
২। বন-০৯/২৩, ঈদগাঁও
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।