ফাতেমা খুরশিদ সোমায়া:
বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মিনী বেগম সাহেরা হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ২০১৭ সালের ২০ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর ছয় সন্তান হাসপাতালে পাশে উপস্থিত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশে দোয়া ও জিয়ারতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বেগম সাহেরা হোসেন জীবদ্দশায় মানিকগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির দুঃসময়ে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এ. বি. এম. আনোয়ারুল হকের কাছে পরাজিত হন। ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করেন।