ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষার্থীর পিতার ওপর হামলা করে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে ইসমাইল নামে এক বখাটের বিরুদ্ধে।
বুধবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বখাটে ইসমাইল হোসেন তারাবুনিয়ার সাতঘর এলাকার আউয়াল এর ছেলে। এ বিষয়ে থানা ও ইউএনও বরাবর লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।