সায়েদাবাদে অতিরিক্ত ভাড়া বন্ধে বিআরটিএর কঠোর ভিজিলেন্স অভিযান চলমান

স্টাফ রিপোর্টার:

“ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে ঢাকা মেট্রো টু সার্কেলের নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনালে প্রতিদিন মনিটরিং, মোবাইল কোর্ট ও মাইকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

বিত্র ঈদ-উল-আযহা উদযাপন শেষে লাখো মানুষ যখন কর্মস্থলে ফিরছেন, তখন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে।

ঢাকা মেট্রো টু সার্কেলের তত্ত্বাবধানে পরিচালিত এই ভিজিলেন্স টিমের নেতৃত্ব দিচ্ছেন সার্কেলের উপ-পরিচালক জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী। মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুজ্জামান।

ভিজিলেন্স টিমের পক্ষ থেকে সায়েদাবাদ টার্মিনালের প্রতিটি কাউন্টার পরিদর্শন করে বাস মালিক ও চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি টার্মিনালের সকল গুরুত্বপূর্ণ স্থানে সরকার নির্ধারিত ভাড়া চার্ট এবং ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে অবহিত হতে পারেন।

এছাড়া প্রতিদিন নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে যাত্রী ও পরিবহন মালিক উভয় পক্ষকে সচেতন করা হচ্ছে। বাস মালিকদের সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত অর্থ না নেওয়ার বিষয়ে লিখিত নির্দেশনাও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে ২০২৬ তারিখ থেকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। শুধু ঢাকায় ফেরা নয়, ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যেতে আগ্রহী যাত্রীদের নিরাপদ যাত্রাও নিশ্চিত করাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *