পটুয়াখালীর দশমিনায় বিষপানে এক যুবকের মৃত্যু

এস এম কিবরিয়া করিম:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষপান করে সোহান হাং (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর আলিপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মীরমদন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে একই উপজেলায় একাধিক আত্মহত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সচেতন মহল মনে করছে, বেকারত্ব, মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় এমন ঘটনা ঘটছে। তারা বলেন, এ ধরনের ঘটনা রোধে সরকারি ও সামাজিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানো গেলে এসব ঘটনার লাগাম টানা সম্ভব হবে বলে তারা মত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *