Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কাকরাইলে মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত- দৈনিক স্বাধীন সংবাদ

কাকরাইলে মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত-

 

ঢাকা, ১০ জুন ২০২৬: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মাগফেরাত ও জান্নাত কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) রাজধানীর কাকরাইল নাইটেঙ্গেলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী নাদিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র মেঘনা আলম ।
তিনি বলেন,….

এছাড়াও প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ মিছিল সহকারে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে মিছিল শেষ করার মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে নাদিম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কাছে আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যের এক উজ্জ্বল বাতিঘর। তাঁর দেখানো পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবে।

তিনি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “আমাদের সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক—সবার আগে বাংলাদেশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *