Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ৪৪ পিস ইয়াবা, ৫ লিটার চোলাই মদ ও ২৫ পুড়িয়া গাঁজাসহ ৯ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে ১০ জুন ২০২৬ রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সদর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হন মো. মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), মো. রবিন হোসেন (৩১), মো. হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), মো. শরিফ হোসেন (৩৭), মো. রিফাত মিয়া (২৫), মো. দুলাল মিয়া (৪০) ও মো. দেলোয়ার হোসেন (৬২)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে মো. মিঠু মিয়ার বিরুদ্ধে ৫টি এবং পাভেলের বিরুদ্ধে ৩টি মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *