Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নলবুক রুপাওন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ - দৈনিক স্বাধীন সংবাদ

নলবুক রুপাওন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নলবুক রুপাওন এলাকার উত্তর পাশে সিকদার মার্কেট সংলগ্ন গলিতে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে এমন দৃশ্য দেখতে পান বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন নামে এক যুবকের হাতে কাগজে মোড়ানো আনুমানিক শতাধিক প্যাকেট দেখা যায়। অভিযোগ রয়েছে, ওই প্যাকেটগুলো মাদকদ্রব্য হতে পারে এবং সেখানে প্রকাশ্যে কেনাবেচা চলছিল। এ সময় রতনের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও এলাকায় এখনও প্রকাশ্যে মাদক কেনাবেচা চলতে দেখা যাচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে এলাকাবাসী মুক্তি চাইলেও অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না। অভিযোগ রয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিভিন্ন সময় মানুষকে হুমকি দিয়ে থাকে।

ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রতন দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *