ঈদগাহ উপজেলায় প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই পাশে অপেক্ষা হাজার হাজার মানুষ

ঈদগাহ উপজেলা প্রতিনিধি:

বিএনপি সরকার গঠনের পর প্রথম কক্সবাজারে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে অপেক্ষায় ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ। প্রধানমন্ত্রীকে নিজেই গাড়ি চালিয়ে যেতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর জুলাই, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈদগাহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তাজ জনি, ঈদগাহ উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আজমগীর, ঈদগাহ উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্যসচিব বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল। এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি ঈদগাহ হয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি পেকুয়া পৌরসভা উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এ সফরে শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *