বাবলু শেখ :
রাজধানী ঢাকার কদমতলী থানা ধীন শনিআখড়া আল হেরা ফুডকোর্ট এন্ড পার্টি সেন্টারে রাত ৮ টায় অত্র অঞ্চলে বসবাসরত সাংবাদিক দের এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। সভার মুল আলোচনা ছিলো অত্র অঞ্চলে বেশ কয়েকটি প্রেসক্লাবের জন্ম ও বিতর্কিত কর্মকান্ডের অবসানের লক্ষ্যে সিনিয়র সাংবাদিক ও সংগঠক দের
সহযোগিতায় সবাই মিলে একটি প্রেসক্লাবের সিদ্ধান্ত গ্রহন। এই উপলক্ষে সন্ধ্যা ৭ টা থেকেই একে একে সবাই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেন।
মতবিনিময় সভায় কদমতলী থানা প্রেসক্লাব, কদমতলী থানা রিপোর্টারস ক্লাব,কদমতলী প্রেসক্লাব, ঢাকা ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন।সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরী, মাহমুদুল হাসান ও মো:সোলাইমানের উদাত্ত আহবানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও বর্তমান সাধারণ সম্পাদক মো:সোলাইমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কদমতলী প্রেসক্লাব,ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিকবাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে রাত ৮ টায় আনুষ্ঠানিক ভাবে মতবিনিময় সভা শুরু হয়। নিরপেক্ষতা বজায় রাখতে আমন্ত্রিত সিনিয়র সাংবাদিক ও সংগঠকদের মধ্য থেকে দৈনিক আমার দেশ ও যুগান্তরের সাবেক সাংবাদিক মো; নান্নু মীর কে সভার সভাপতি হিসাবে দায়িত্ব অর্পন করা হয়। এরপর মত বিনিময় সভায় একে একে মত প্রকাশ করে বক্তব্য রাখেন বাবলু শেখ, কদমতলী থানা সাংবাদিক ক্লাবের, সর্বশেষ কমিটির, সাহিত্য, প্রকাশনা ও অর্থবিষয়ক সম্পাদক, এডভোকেট বিপ্লব, সরকার জামাল, রিদওয়ান আবিদ চৌধুরী জয়, লিটন গাজি, মনির হোসেন, মোস্তাফিজুর রহমান মিলন, কাওসার আলম, সহ আরো অনেকে।
মতবিনিময় সভা শেষে ঐক্যমতের ভিত্তিতে নান্নু মীর কে প্রধান নির্বাচন কমিশনার করে এটিএন বাংলার পারভেজ ইমাম, যুগান্তরের খোরশেদ আলম, আমাদের কন্ঠের জাকির মাঝি, মুক্ত খবরের জসিম মেহেদী, স্বাধীন সংবাদের আনোয়ার হোসেন আকাশ, দৈনিক আজকালের এডভোকেট মহিউদ্দিন সহ ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ একিসাথে সব ক্লাব ভেঙে একটি ক্লাব যার নাম ‘কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকা’ নির্ধারন করা হয় এবং আগামী ১৭ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।