দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত।

 

দিনাজপুর প্রতিনিধ :পবিত্র “নামযজ্ঞ” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আহমেদ বেলু, ৬নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান আকাশসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *