বীরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক বিক্রেতা গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে ১৬ জুন, সোমবার রাতে দিনাজপুর মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের গাজী রহমানের ছেলে হাশেম আলী (৪৪)-এর নিকট হতে এজাহারে বর্ণিত অবৈধ মালামাল জব্দ করে।

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে তাকে আটক করলে তার কাছে থাকা ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে। মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযুক্ত হাশেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীয় ১০(খ)/১৯(খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *